মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

সাতকানিয়ায় মামলার আসামিকে শহর থেকে তুলে নিয়ে গণপিটুনি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে একটি মামলার প্রধান আসামি রিয়াজকে তুলে নিয়ে মারধরের পর সাতকানিয়ায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার চরতী ইউনিয়নের সুইপুরা সেন্টার এলাকা থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে উপজেলা

সাতকানিয়ায় মামলার আসামিকে শহর থেকে তুলে নিয়ে গণপিটুনি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকা থেকে একটি মামলার প্রধান আসামি রিয়াজকে তুলে নিয়ে মারধরের পর সাতকানিয়ায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার চরতী ইউনিয়নের সুইপুরা সেন্টার এলাকা থেকে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর সাতকানিয়ার চরতী ইউনিয়নের সুইপুরা ব্রিজ এলাকায় সালমান আকবরকে না পেয়ে দিলমান নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় দায়ের করা মামলায় রিয়াজকে প্রধান আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রিয়াজের বোনের স্বামী মোহাম্মদ আলীর ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে নগরের লালদীঘি এলাকা থেকে ১০ থেকে ১৫ জনের একটি দল রিয়াজকে কালো রঙের একটি নোহা গাড়িতে তুলে নিয়ে যায়। তাঁকে মারধর করতে করতে সাতকানিয়ার দিকে নেওয়া হচ্ছিল। পথে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। পরে সুইপুরা সেন্টার এলাকায় আহত অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

চরতী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল রশিদও সুইপুরা সেন্টার এলাকায় রিয়াজকে গুরুতর আহত অবস্থায় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, দিলমানের ওপর হামলার মামলার প্রধান আসামি রিয়াজকে নগর থেকে ধরে এনে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অপহরণ ও আটকের ঘটনা কোতোয়ালী থানা এলাকায় ঘটেছে বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, এক যুবককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে জানা যায়, একটি মামলার আসামিকে কয়েকজন ব্যক্তি গাড়িতে তুলে মারধর করে সাতকানিয়ায় নিয়ে গেছেন। এ বিষয়ে সাতকানিয়া থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রিয়াজের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০