মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

বেনজীর আহমেদকে ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ চলছে

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

বেনজীর আহমেদকে ফেরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে কাজ চলছে
ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, 'এ প্রক্রিয়ায় দুদকের পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও যুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।'

প্রসঙ্গত, বেনজীর আহমেদকে দেশে ফেরাতে গত ১৬ জুন প্রয়োজনীয় নথিপত্র পুলিশের জাতীয় কেন্দ্রীয় ব্যুরোর (এনসিবি) মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় দুদক।

জানা যায়, এসব নথির মধ্যে মামলার কাগজপত্র, গ্রেপ্তারি পরোয়ানা ও আদালতের আদেশ ছিল।

এর আগে গত ২১ জুলাই দুদক জানায়, বেনজীরকে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় মামলার নথি ও কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দুবাই পুলিশ।

এদিকে, বেনজীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ বিচার চলছে।

অভিযোগপত্রে তার ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০