মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

বিক্ষোভে যোগ দিয়ে আটক আমির খানের ভাগ্নে ইমরান খান

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি বলিউড তারকা আমির খানের ভাগ্নে।

বিক্ষোভে যোগ দিয়ে আটক আমির খানের ভাগ্নে ইমরান খান
ছবি: সংগৃহীত

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি বলিউড তারকা আমির খানের ভাগ্নে।

শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টির আয়োজিত বিক্ষোভে অংশ নিতে যান ইমরান। সেখানে যাওয়ার পর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেন এই অভিনেতা। ছবিতে আটকের পরও তাকে স্বাভাবিক দেখা যায়।

এদিকে, একই দিন ভারতের রাজধানী দিল্লির যন্তরমন্তরে বড় বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। তবে পুলিশ আন্দোলনকারীদের সেখানে যেতে দেয়নি। এর আগে দিল্লির বিমানবন্দর থেকে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকেসহ দলটির শীর্ষ নেতাদের আটক করা হয়। তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।

মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে জমায়েত বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি। মুম্বাই হাইকোর্ট কেবল আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে তারা পুলিশকে ইমেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো উত্তর পাননি।

তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী

দিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি তরুণদের সাহস জুগিয়ে লেখেন, ‘ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।’

সূত্র: এনডিটিভি

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০