মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নান প্রকাশ দুবাই মান্নানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও এএসআই আবদুল মতিন।

গ্রেপ্তারকৃত আব্দুল মান্নান উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাকির হোসেনের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ২০০৩ সালে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি আব্দুল মান্নানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে ২০২২ সালে এই মামলার রায় ঘোষণা করা হলে দীর্ঘ সময় ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পলাতক জীবনযাপন করে আসছিলেন। অবশেষে গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০