মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বোয়ালখালীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বোয়ালখালীতে ৪০০ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিচ ইয়াবাসহ নুর মোহাম্মদ (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার(১৬ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের পূর্ব কালুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এসময় তার কাছ থেকে পলিথিন মোড়ানো ৪০০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আজম খাঁন। 

গ্রেপ্তার নূর মোহাম্মদ কক্সবাজার জেলার মহেশখালীর কুতুবজুম ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তাইজ্জাকাটা গ্রামের মৃত কবির আহাম্মদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ইয়াবা উদ্ধারের বিষয়ে নূর মোহাম্মদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০