মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

বোয়ালখালীতে গোয়ালঘরে মিলল ৯ হাজার ইয়াবা

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে একটি গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।

বোয়ালখালীতে গোয়ালঘরে মিলল ৯ হাজার ইয়াবা

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে একটি গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করেছে এসআরবি-০৭-এর সিপিসি-৩।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামে এ অভিযানে পরিচালনা করা হয়। 

এতে জড়িত মাদক ব্যবসায়ী তসলিমকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তসলিম আকুবদণ্ডী গ্রামের ঘোষের বাড়ির বাসিন্দা। 

এসআরবি-০৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকার একটি শোরুমের সামনে থেকে তসলিমকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তসলিমের বসতঘরের পাশে থাকা গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

জব্দকৃত ইয়াবাসহ তসলিমকে আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০