চট্টগ্রামের বোয়ালখালীতে মুক্তিযোদ্ধা রিভার ভিউয়ের সৌন্দর্যবর্ধন এবং অসহায় সোনালী দাসের জন্য নতুন ঘর নির্মাণ করেছে পৌরসভা। পৌরসভার অর্থায়নে ঘরটি নির্মাণ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে মুক্তিযোদ্ধা রিভার ভিউ পরিদর্শন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এ সময় ফিতা কেটে নবনির্মিত নৌঘাট উদ্বোধন করেন তিনি।
পরে দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টিতে মানবেতর জীবনযাপন করা সোনালী দাসের হাতে পৌরসভার অর্থায়নে নির্মিত নতুন ঘরের দায়িত্ব বুঝিয়ে দেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, জেলা বিএনপির সদস্য শওকত আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, ইউপি সদস্য এনামুল হক সজীব, পৌর প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।