মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আবুল কাশেম

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় বিস্ফোরক

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আবুল কাশেম

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ নেতার বিরুদ্ধে পটিয়াসহ চট্টগ্রামের বিভিন্ন থানায় বিস্ফোরক, হামলা, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যে খুলশী থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

বুধবার (৪ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নগরের জিইসি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।

খুলশী থানার উপপরিদর্শক গোলাম মো. নাসিম বলেন, মঙ্গলবার জিইসি মোড় এলাকায় গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০