বোয়ালখালীতে অভিযান চালিয়ে সন্ত্রাসী বিরোধী আইনে দায়েরকৃত মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার মোহাম্মদ মোজাফ্ফর হোসেন।
তিনি বলেন, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় এজাহারনামীয় আসামী পৌর যুবলীগ নেতা মোঃ হোসেন(২৪), পোপাদিয়া ১ নাম্বার ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক ইমন(১৯) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান ফোরকানকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
তাদের আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।