বোয়ালখালীতে সড়কে পড়ে থাকা আনুমানিক ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকায় আরকান সড়কে এ মরদেহ পড়েছিলো।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
তিনি বলেন, নিহতের এক হাতে ও মাথায় গভীর জখম দেখা গেছে। তার গায়ে জামা ছিলো না। গলায় মালা রয়েছে। পরনে লুঙ্গি ছিলো। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।