মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) তাকে গ্রেপ্তার করে।

চাঁদাবাজির অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২) তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৫ অক্টোবর) গ্রেপ্তারের পর স্বপনকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে তার বিরুদ্ধে শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্নভাবে চাঁদাবাজির অভিযোগ থাকার কথা জানানো হয়েছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, শেরেবাংলা নগর এলাকার ছয়তলা গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা এবং আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদা নেওয়ার সঙ্গে স্বপন জড়িত।

এ ছাড়া শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও তিনি মাসিক চাঁদা নিতেন বলে অভিযোগ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপনকে চাঁদাবাজির অভিযোগে এসআরবি গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করেছে।

তিনি আরও জানান, স্বপনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০