মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চন্দনাইশে বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মারসা পরিবহনের একটি দূরপাল্লার বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক ও সাত বছর বয়সী শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চন্দনাইশে বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মারসা পরিবহনের একটি দূরপাল্লার বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক ও সাত বছর বয়সী শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তরে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন—চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেটকার চালক মো. আনোয়ার (৩২)।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী মারসা পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব-১১-১২১৩) অনিয়ন্ত্রিতভাবে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেটকারের (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে বিকট শব্দে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে দুমড়েমুচড়ে যাওয়া কার থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চিকিৎসাধীন সৈয়দ মো. রিদোয়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেটকারটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে এসেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০