মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রাম নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

চট্টগ্রাম নগরের ডবলমুরিং ও ইপিজেড থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপভ্যানের ধাক্ক

চট্টগ্রাম নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

চট্টগ্রাম নগরের ডবলমুরিং ও ইপিজেড থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে ডবলমুরিংয়ের ধনিয়ালাপাড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একজন এবং বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিইপিজেডের ৫ নম্বর সড়কে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—তামান্না ও মো. খলিল। তামান্না শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি নগরের কলসির দীঘির পাড় এলাকার ওয়াসিম চৌধুরী পাড়ায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা বাগেরহাটের মোড়েলগঞ্জে।

নিহত মো. খলিলও শ্রমিক ছিলেন। তিনি ইপিজেডের ফ্রি পোর্ট, নিউমুরিং এলাকায় থাকতেন। তার বাবার নাম মৃত গোলাম মোস্তফা এবং মায়ের নাম নুর জাহান বেগম।

ইপিজেডের দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান ‘স্মার্ট জ্যাকেট’-এর সুপারভাইজার ছোটন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়।

এর আগে বুধবার রাত ১১টা ৩৩ মিনিটে ডবলমুরিং থানার ডিটি রোডের ধনিয়ালাপাড়া রাস্তার মাথায় ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাছুম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাছুম ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ার মগবুল মঞ্জিল এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত রমজান আলী। দুর্ঘটনার পর তার মরদেহও চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিউজনাউ/এসএইচআর/পিপিএন/২০২৬

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০