মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে চুরির চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে আটক করার পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ফুফু বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন। ম

চট্টগ্রামে চুরির চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমন (২১) নামের এক যুবককে আটক করার পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ফুফু বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার পরপরই দ্রুত অভিযান চালিয়ে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) এবং মো. মিজানুর রহমান (২৭)। তারা সবাই বাকলিয়ার কল্পলোক আবাসিক ও বাস্তহারা বস্তি এলাকার বাসিন্দা। নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পলাতক রয়েছেন আরও এক আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে ধরে মারধর করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের মুখের একটি সেতুর নিচে ফেলে রাখা হয়। খবর পেয়ে ইমনের ফুফু ও তার ছেলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা ও আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পরপরই পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। পলাতক অপর আসামিকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০