মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন কাল

চট্টগ্রামকে আধুনিক, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো উন্মুক্ত হতে যাচ্ছে পৃথক সাইকেল ট্র্যাক। বিমানবন্দর সড়কে নির্মিত এই ঐতিহাসিক প্রকল্পটির আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন কাল

চট্টগ্রামকে আধুনিক, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো উন্মুক্ত হতে যাচ্ছে পৃথক সাইকেল ট্র্যাক। বিমানবন্দর সড়কে নির্মিত এই ঐতিহাসিক প্রকল্পটির আগামীকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনের পূর্বপ্রস্তুতি যাচাইয়ে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন মেয়র। তিনি ট্র্যাকটির সার্বিক নির্মাণমান, নিরাপত্তা ও নান্দনিক দিক ঘুরে দেখেন এবং টেকসই ব্যবহারের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও পরিবেশ-বান্ধব নগর হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন আমরা দেখছি, প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধনের মাধ্যমে তারই সূচনা হতে যাচ্ছে। এটি কেবল একটি চলাচলের পথ নয়, বরং দূষণহীন সবুজ যোগাযোগ ও তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপনের এক নতুন প্রতীক।”

চসিক সূত্র জানায়, ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীনে প্রায় ২.২ কিলোমিটার দীর্ঘ চার লেনের আধুনিক বিমানবন্দর সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কের উভয় পাশে পথচারীদের জন্য ফুটপাত এবং এক পাশে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সাথেই যুক্ত করা হয়েছে সুনির্দিষ্ট এই সাইকেল লেন।

মেয়র আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মানের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করবে, যার ফলে নগরীতে জ্বালানি নির্ভর যানবাহনের চাপ ও পরিবেশদূষণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। পরিদর্শনের সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০