মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে ঝাড়ফুঁকের নামে চিকিৎসা, বাবার হাতে প্রাণ গেলো প্রতিবন্ধী ছেলের

চট্টগ্রামের কর্ণফুলীতে কবিরাজের পরামর্শে ঝাড়ফুঁক ও কথিত চিকিৎসা দেওয়ার সময় সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা নুর মোহাম্মদকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রামে ঝাড়ফুঁকের নামে চিকিৎসা, বাবার হাতে প্রাণ গেলো প্রতিবন্ধী ছেলের

চট্টগ্রামের কর্ণফুলীতে কবিরাজের পরামর্শে ঝাড়ফুঁক ও কথিত চিকিৎসা দেওয়ার সময় সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ (১৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা নুর মোহাম্মদকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার জুলধা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এবাদুল্লাহর বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঈদ জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন ধরে পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা চলছিল। তার বাবা নুর মোহাম্মদ নিজেও কবিরাজি চিকিৎসার সাথে যুক্ত বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার বাড়িতে কবিরাজের পরামর্শ অনুযায়ী ছেলেকে কথিত চিকিৎসা দিচ্ছিলেন নুর মোহাম্মদ। স্থানীয়দের অভিযোগ, এ সময় সাঈদকে লাঠি দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তার মুখের ভেতর লাঠিসদৃশ কোনো বস্তু ঢোকানো হলে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জুলধা ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম বদি বলেন, কোনো এক পীরের পরামর্শ অনুযায়ী মানসিক প্রতিবন্ধী ছেলের চিকিৎসা করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ বলেন, ছেলেটি মানসিক প্রতিবন্ধী। পরিবার কবিরাজের পরামর্শে তাকে কথিত চিকিৎসা দেওয়ার সময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০