মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাকে গোপন চেম্বার বানিয়ে আনা ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (দক্ষিণ) বিভাগের এক বিশেষ অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে দুইটার দিকে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ডিটি রোডে এক বিশেষ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রুহুল আমিন (৪৫)। তিনি পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত সোহরাব আলীর ছেলে এবং পেশায় ওই ট্রাকের চালক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে গোয়েন্দা তথ্য আসে যে কক্সবাজার থেকে একটি ট্রাকে করে ইয়াবার বড় একটি চালান চট্টগ্রাম শহরের কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের স্পেশাল টিম-০১ রাত ১২টা ২০ মিনিটে মনসুরাবাদ এলাকার ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসিয়ে অবস্থান নেয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি (রেজিস্ট্রেশন নম্বর: যশোর ট-১১-২৫৬৩) পৌঁছালে সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

পরবর্তীতে ট্রাকের চালক রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে যে, ইয়াবার চালানটি ট্রাকের পাটাতনের নিচে একটি বিশেষভাবে তৈরি চেম্বারে লুকিয়ে রাখা হয়েছে। চালকের দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া তথ্যমতে পুলিশ উক্ত চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ বিষয়ে ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পাশাপাশি গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০