মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

চট্টগ্রামের কামরুল হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চাঞ্চল্যকর ও অত্যন্ত আলোচিত কামরুল হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় প্রধান আসামি মো. কামালকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে কক্সবাজারের লিঙ্ক রোড এলাকায় এক যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কামাল চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ডোবারপাড় জামতলা এলাকার সালাম সাহেবের কলোনির অধিবাসী।

আইনশৃঙ্খলা বাহিনী ও র‍্যাব সূত্রে জানা গেছে, কামরুলকে নৃশংসভাবে হত্যার পর চট্টগ্রাম থেকে পালিয়ে কক্সবাজার সদর এলাকায় গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন কামাল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে র‍্যাব-১৫-এর সিপিএসসি এবং র‍্যাব-৭-এর সিপিসি-৩-এর একটি আভিযানিক দল যৌথভাবে লিংকরোড মোড়ে অভিযান চালিয়ে এই পরোয়ানাভুক্ত ও ফেরারি আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাঁকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০