মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ডেপুটি স্পিকারের সাথে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ডেপুটি স্পিকারের সাথে টাওয়ার হ্যামলেটসের স্পিকারের সাক্ষাৎ

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ।  

এ সাক্ষাৎকালে উভয় দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্ক ও যৌথভাবে কাজ করার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন, যা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের গভীরতাকে নির্দেশ করে। তিনি বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন, সার্বিক শিক্ষাক্ষেত্রে সহায়তা এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেন। একইসাথে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটস-এর সাথে অভিজ্ঞতা বিনিময় করে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের বিদ্যমান সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং নানা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধন ও ঐতিহ্যগত সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও অর্থবহ হবে।

জাতীয় সংসদ ভবনে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্পিকার মোস্তাক আহমেদের সাথে টাওয়ার হ্যামলেটসের দুজন বিশেষ প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০