মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

রাজধানী ঢাকা (শ্যামপুর) থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন (সংক্ষিপ্ত উড়াল রেললাইন) নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। নতুন এই রেলপথ নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে এবং যাত্রীদের

ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৮০ কিলোমিটার

রাজধানী ঢাকা (শ্যামপুর) থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড কর্ডলাইন (সংক্ষিপ্ত উড়াল রেললাইন) নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। নতুন এই রেলপথ নির্মিত হলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার কমে যাবে এবং যাত্রীদের যাতায়াতের সময় প্রায় দেড় থেকে দুই ঘণ্টা সাশ্রয় হবে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, প্রস্তাবিত ৮১ কিলোমিটার দীর্ঘ ঢাকা-কুমিল্লা পুরো রেলপথটিই মাটি থেকে উপরে ‘এলিভেটেড’ বা উড়াল সেতু আকারে নির্মাণ করা হবে। পুরো প্রকল্প জুড়ে এলিভেটেড পদ্ধতি অনুসরণ করায় প্রায় ৩২২ একর মূল্যবান জমি অধিগ্রহণের হাত থেকে সাশ্রয় পাবে সরকার।

প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, মেগা এই রেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত প্রক্রিয়া ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার পর মাঠ পর্যায়ে মূল প্রকল্পটি বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগবে বলে সরকারের প্রাথমিক পরিকল্পনায় নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০