মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিনোদন

ধানুশের রাজনৈতিক অভিষেক নিয়ে জল্পনা, মুখ খুললো বিজয়ের দল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন? তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতার ফ্যান ক্লাবের নাম পরিবর্তন করে ‘ধানুশ নরপানি ইয়াক্কম’ রাখার পর থেকেই তাঁর রাজনৈতিক সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে।

ধানুশের রাজনৈতিক অভিষেক নিয়ে জল্পনা, মুখ খুললো বিজয়ের দল
ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন? তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেতার ফ্যান ক্লাবের নাম পরিবর্তন করে ‘ধানুশ নরপানি ইয়াক্কম’ রাখার পর থেকেই তাঁর রাজনৈতিক সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে তামিলনাড়ুর শাসক দল টিভিকে।

দলটির বক্তব্য, ধানুশ রাজনীতিতে আসার কথা ভাবলে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের রাজনৈতিক যাত্রা তাঁর জন্য অনুপ্রেরণা হতে পারে। তবে ধানুশের পক্ষ থেকে রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সম্প্রতি কোয়েম্বাটোরে ধানুশের ফ্যান ক্লাবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অভিনেতা নিজে উপস্থিত না থাকলেও প্রায় তিন হাজার পদাধিকারী অংশ নেন বলে জানা গেছে। ওই বৈঠকেই সংগঠনটির নাম পরিবর্তন করে ‘ধানুশ নরপানি ইয়াক্কম’ রাখা হয়। তামিল ভাষায় ‘নরপানি’ শব্দের অর্থ জনকল্যাণমূলক কাজ বা সমাজসেবা।

সংগঠনের নাম পরিবর্তনের পর ধানুশের রাজনৈতিক অভিষেক নিয়ে আলোচনা শুরু হলেও, এই পদক্ষেপের সাথে তাঁর রাজনীতিতে আসার কোনো সরাসরি যোগসূত্র এখনো নিশ্চিত হয়নি।

এ বিষয়ে টিভিকে-র মুখপাত্র এম সত্যকুমার বলেন, তাঁদের রাজনৈতিক যাত্রা অন্যদের অনুপ্রাণিত করতে পারছে, এতে তাঁরা খুশি। নতুন রাজনৈতিক উদ্যোগের ক্ষেত্রে টিভিকে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে, বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন তাঁরা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০