মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১০

রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১০
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে। অভিযানে ৪৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে পুলিশের মিরপুর বিভাগ ১৯৭ জন, তেজগাঁও বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪০ জন, গুলশান বিভাগ ৪০ জন, মতিঝিল বিভাগ ৩৮ জন, উত্তরা বিভাগ ৩০ জন ও গোয়েন্দা বিভাগ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি বিস্ফোরিত ককটেলের অংশ, ৮০০ গ্রাম গাঁজা, ৬২ হাজার ৭০০ ইয়াবা, ৯১ গ্রাম হেরোইন, একটি চাপাতি, একটি কাটার, ১৩২টি মোবাইল, একটি ট্রাক, একটি সিএনজি অটোরিকশা এবং নগদ ৪০ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০