মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তার দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দায়িত্ব পালনে সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্বের জন্য তিনি তাদ

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় সারা দেশে নিরাপত্তার দায়িত্ব পালনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। দায়িত্ব পালনে সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারত্বের জন্য তিনি তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ কমান্ড কনফারেন্সে এ প্রশংসা করেন মহাপরিচালক। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সারা দেশের রেঞ্জ, ব্যাটালিয়ন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকার প্রশংসা করলেন মহাপরিচালক

কনফারেন্সে জানানো হয়, এবারের দুর্গাপূজায় সারা দেশে ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করেন আনসার-ভিডিপির ২ লাখ ১২ হাজার ৮১৮ জন সদস্য। এ ছাড়া নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ছিল আনসার ব্যাটালিয়নের ১০৪টি দ্রুত প্রতিক্রিয়াকারী দল (কিউআরটি)। ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করে দায়িত্ব পালন করেন বাহিনীর ৬৬ হাজার সদস্য-সদস্যা।

মহাপরিচালক বলেন, আনসার-ভিডিপি সদস্যদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা দেশজুড়ে প্রশংসিত হয়েছে। তাঁদের এ ভূমিকা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এ সময় দায়িত্ব পালনে কর্মকর্তাদের বিরামহীন তদারকি ও নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান মহাপরিচালক।

কনফারেন্সে দায়িত্ব পালন করতে গিয়ে বাহিনীর চার সদস্য নিহত ও ১৫ জন আহত হওয়ার তথ্যও তুলে ধরা হয়। এ সময় দেশ ও মানুষের কল্যাণে সাফল্যের ধারা অব্যাহত রাখতে কর্মকর্তাদের জনবান্ধব, সময়োপযোগী ও কার্যকর নেতৃত্ব দেওয়ার নির্দেশনা দেন মহাপরিচালক।

সভায় অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামনূর রশীদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আয়োজন ও সংকটময় পরিস্থিতিতেও আনসার-ভিডিপি দেশের কল্যাণে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০