মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ · ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার ২৪ অক্টোবর সংবিধান বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক প্রক্রিয়া...

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার ২৪ অক্টোবর সংবিধান বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক প্রক্রিয়া অনুসরণ করে সবার সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে নিজেদের মতো করে সংবিধান সংশোধন করেছিল। তবে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সেই পথে হাঁটবে না।

তিনি জানান, বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বাধীনতা নিশ্চিত করা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০