মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

এপিজির নেতৃত্বে বাংলাদেশ, চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এপিজির নেতৃত্বে বাংলাদেশ, চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (৫ অক্টোবর) ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দলের সাথে তানজানিয়া সফরে থাকা জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এক তথ্যবিবরণীতে বিষয়টি নিশ্চিত করেন।

এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। নতুন এ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০