মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

ফটিকছড়িতে চা-বাগানের ৭ লাখ টাকা ছিনতাই, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটী চা-বাগানের প্রবেশমুখে দুই ব্যক্তিকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন স্থানীয়

ফটিকছড়িতে চা-বাগানের ৭ লাখ টাকা ছিনতাই, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়িতে পঞ্চবটী চা-বাগানের প্রবেশমুখে দুই ব্যক্তিকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছেন স্থানীয় লোকজন।

আহত ব্যক্তিরা হলেন চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল কান্তি দাশ। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁরা আহত হন।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল কান্তি দাশ নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন। বাগানের প্রবেশমুখে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা চারজন তাঁদের পথরোধ করে। 

এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চা-বাগান এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিকেলে বাগান এলাকা থেকে মুহাম্মদ আবু (২৩) ও মুহাম্মদ জিহান (২৫) নামের দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় লোকজন।

পুলিশ ঘটনাস্থলে গেলে উত্তেজিত লোকজন আটক দুজনকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০