চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের হচ্ছারঘাট এলাকার একটি বাড়ি থেকে মর্তুজা এলায়েস লাকি আকতার (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুনসেফ আলী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মো: ইউনুছ ওরফে মনার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কাজ থেকে ফিরে ঘরের দরজা বন্ধ পান ইউনুছ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শোবার ঘরে ছাদের গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় স্ত্রীকে ঝুলতে দেখেন।
তার চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে আসেন। পরে তাকে নিচে নামানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।