মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ফুলেল শুভেচ্ছায় দায়িত্ব নিলেন নতুন আইজি প্রিজন আনোয়ারুল কবীর

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

ফুলেল শুভেচ্ছায় দায়িত্ব নিলেন নতুন আইজি প্রিজন আনোয়ারুল কবীর
ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজন) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর।

সোমবার (১২ অক্টোবর) সকালে তিনি কারা অধিদপ্তরে পৌঁছালে কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, কর্নেল মেছবাহুল আলম সেলিমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে প্রেষণে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে তাঁর চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা।

ওই প্রজ্ঞাপনে কারা অধিদপ্তরের আরও কয়েকটি পদে পরিবর্তন আনা হয়। কর্নেল মো. সাইদুল ইসলামকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, আগের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০