মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

আইন অমান্য করে ফুটপাতে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

আইন অমান্য করে ফুটপাতে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। 

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্তকরণ পরবর্তী সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন শেষে এমনটা জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, ঢাকা নগরীর সব স্থানে হকারদের বসতে দেয়া হবে না। আইন অমান্য করে পুনরায় কোনো দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সব জায়গায় হকার বসা যাবে না, সরকার নির্ধারিত জায়গায় বসলে আপত্তি নেই। শুক্র ও শনিবার ছাড়াও অনুমোদন দেয়া কিছু ফুটপাত ছাড়া অন্য জায়গায় হকার বসতে দেয়া হবে না।

সরকার ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, উচ্ছেদের পর আবারও সড়ক দখলের পাঁয়তারা করলে মালামাল ক্রোক করা হবে। পাশাপাশি সিটি করপোরেশন পক্ষ থেকে মামলা হবে। সুন্দর, আধুনিক নগর গড়ে তুলতে প্রয়োজনীয় সব কাজ করবে সিটি করপোরেশন। এ বিষয়ে নানাবিধ উদ্যোগের পরিকল্পনাও রয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০