মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে, দাবি চিফ হুইপের

ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো কাজগুলো সংবাদমাধ্যমে বারবার তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার ১৭ অক্টোবর বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ। নূরুল ইসলাম মনি...

ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে, দাবি চিফ হুইপের

ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে বলে দাবি করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সরকারের ভালো কাজগুলো সংবাদমাধ্যমে বারবার তুলে ধরার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার ১৭ অক্টোবর বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন চিফ হুইপ।

নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন। এর মাধ্যমে মায়েদের শক্তিশালী করা হয়েছে। ফ্যামিলি কার্ড মায়েদের নামে হবে এবং এর সুফলও তারাই ভোগ করবেন।

তিনি বলেন, ‘মায়েদের দুইটা সন্তানসহ তালাক দিবা, সেই সুযোগ আর নাই। এই তালাক বন্ধ করেছে এই ফ্যামিলি কার্ড।’

চিফ হুইপ আরও বলেন, ‘এখন জামাইয়ের ভাত খাইতে হইলে ওই মহিলার কাছে আসতে হবে। সেই কাজটা করেছেন তারেক রহমান সাহেব। ভালো না মন্দ কাজ? যদি ভালো হয় আপনারা বড় করে লেখেন। ভালো কাজগুলো বারবার মনে করায়ে দিয়েন।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে নূরুল ইসলাম মনি বলেন, ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া চুক্তির অর্থ দিয়ে দেশে পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা যেত। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একটি চক্র জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন তিনি।

সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা হলো, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতেই বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে।

এ সময় তিনি দাবি করেন, গত দুই বছরে দেশে কোনো প্রতিমা বা মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি।

জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, জেলা প্রশাসক তাসলিমা আক্তার, পুলিশ সুপার কুদরত খুদা এবং জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা।

বেলা ১টার দিকে বরগুনার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় তিনি হাসপাতালের জনবলসংকট নিরসনের প্রতিশ্রুতি দেন। পরে পৌর এলাকার কড়ইতলা খাল খননকাজের উদ্বোধন করেন তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০