রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে গেন্ডারিয়ার রেললাইনের পাশে এ অভিযান শুরু হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে এসআরবি-১০ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান শুরু করেন। অভিযান চলাকালে এখন পর্যন্ত ১৫ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নামের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
অভিযানে এসআরবির একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি স্থানীয় থানা-পুলিশের সদস্যরাও অভিযানে সহযোগিতা করছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।