মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চট্টগ্রামের হাটহাজারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিনির্বাপক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও মহড়া প্রদর্শন করা হয়। হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করলে জানমালের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে প্রতিটি অফিস, প্রতিষ্ঠান ও বহুতল ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এর মেয়াদ এবং সঠিক কার্যকারিতার প্রতি বিশেষ খেয়াল রাখার ওপর জোর দেন বক্তারা। দুর্যোগ সম্পর্কে যথাযথ সচেতনতার অভাবে প্রতি বছর আমাদের বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়ে থাকে বলেও তারা উল্লেখ করেন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০