মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান

ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশাধিকার বাড়াতে জিএসপি সুবিধা কাজে লাগানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জনশক্তি রপ্তানিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।

জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ-কিরগিজস্তান
ছবি: সংগৃহীত

ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশাধিকার বাড়াতে জিএসপি সুবিধা কাজে লাগানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জনশক্তি রপ্তানিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী মেদের তুমানোভের সাথে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তৈরি পোশাক ও ওষুধশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও আলোচনা করেন তারা।

দেশটির শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসোভের সাথে বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এবং সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কিরগিজস্তানে নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, কৃষি ও ডিজিটাল সেবায় কর্মীর চাহিদা রয়েছে।

বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সাথে বৈঠকে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ গবেষণা ও ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। এসময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন গুলজাত ইসামাতোভার।

এ ছাড়াও, কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শক সভার (এফওসি) ফাঁকে দেশটির তিন মন্ত্রীর সাথে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।  

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০