মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

জনগণ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে: মৎস্য প্রতিমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ফিরতে চাইলেও জনগণ ঐক্যবদ্ধভাবে দলটিকে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আওয়ামী লীগ হত্যাকারীদের দল। তারা যত কথাই বলুক, আর কখনো ফিরতে পারবে না।

জনগণ আওয়ামী লীগকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে: মৎস্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ফিরতে চাইলেও জনগণ ঐক্যবদ্ধভাবে দলটিকে প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, আওয়ামী লীগ হত্যাকারীদের দল। তারা যত কথাই বলুক, আর কখনো ফিরতে পারবে না।

সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের পঞ্চবটি আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সালাউদ্দিন টুকু বলেন, যারা মানুষকে হত্যা ও গুম করেছে এবং ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালিয়েছে, জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তাদের হুমকি-ধমকিতে কোনো কাজ হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এবারের শারদীয় দুর্গোৎসব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০