মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্য ও বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে সম্মাননা ও বিশেষ স্বীকৃতি লাভ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত

জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদানের জন্য জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্য ও বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে সম্মাননা ও বিশেষ স্বীকৃতি লাভ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয়।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও স্বীকৃতি স্মারক গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।

জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রত্যক্ষ তদারকিতে চট্টগ্রামের ১৫টি উপজেলার ১৯১টি ইউনিয়ন পরিষদ, ১৫টি পৌরসভা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে গতিশীলতার সাথে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে জেলাজুড়ে ১ লাখ ৩৮ হাজার ৬৪২টি জন্ম এবং ১৯ হাজার ৭৭১টি মৃত্যু নিবন্ধন সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নিবন্ধনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নির্ভুল সনদ প্রদান ও দ্রুততম সময়ে সেবা পৌঁছানোর নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০