মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

কালুরঘাট এলাকায় রাতের আঁধারে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে রাতের আঁধারে রেললাইনের ক্লিপ খোলার সময় মো. হোসেন (৩৫) নামের এক যুবককে চুরির সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছে।

কালুরঘাট এলাকায় রাতের আঁধারে রেললাইনের ক্লিপ চুরির সময় যুবক আটক

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে রাতের আঁধারে রেললাইনের ক্লিপ খোলার সময় মো. হোসেন (৩৫) নামের এক যুবককে চুরির সরঞ্জামসহ হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দায়িত্ব পালনরত গেটম্যান স্থানীয়দের সহযোগিতায় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশে সোপর্দ করেন। আটককালে তার কাছ থেকে কয়েকটি খোলা রেলক্লিপ ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জান আলী হাট স্টেশন মাস্টার নিজাম উদ্দিন জানান, কালুরঘাট সেতু পার হয়ে বোয়ালখালী সংলগ্ন রেলপথে সন্দেহজনকভাবে ক্লিপ খোলার সময় চোরকে দেখতে পান দায়িত্বরত গেটম্যান সিফাত হোসেন।

তৎক্ষণাৎ তিনি স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে স্টেশনে নিয়ে আসেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানালে পুলিশ এসে অভিযুক্ত যুবক ও উদ্ধার করা সরঞ্জাম জিম্মায় নেয়।

রেলওয়ে বিশেষজ্ঞরা জানান, রেললাইনের সঙ্গে পাত বা স্লিপারের সংযোগ ধরে রাখতে এসব স্টিল ক্লিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইন থেকে ক্লিপ চুরি হলে বড় ধরনের ট্রেন দুর্ঘটনার চরম ঝুঁকি তৈরি হয়।

রেলপথের মতো কেপিআই (কী পপ্যুলেশন ইনস্টলেশন) স্থাপনায় এ ধরনের সংবেদনশীল চুরি রোধে কালুরঘাট ও বোয়ালখালী অংশে নিয়মিত নজরদারি ও রেলওয়ে পুলিশের টহল আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০