মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

খাবারে তেলাপোকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চট্টগ্রামে চার প্রতিষ্ঠানকে ৯৯ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ ও পাঠানটুলি এলাকায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণে অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চার প্রতিষ্ঠানকে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে এমঅ্যান্ডএস মেডিকোকে ৬ হাজার টাকা এবং সাঈদ মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া পাঠানটুলি চৌমুহনী এলাকার একটি দোকানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণ ও প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি মোড়কজাত তেলের গায়ে মেয়াদ ও মূল্য উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বনফুলের কারখানা ও খাবার সংরক্ষণের ফ্রিজে বিভিন্ন অনিয়ম শনাক্ত হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ উপাদান দিয়ে খাদ্যপণ্য তৈরি, খাবার সংরক্ষণের ফ্রিজে তেলাপোকার বিচরণ এবং বেনামি ও লেবেলবিহীন ঘি ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০