মূল লেখায় যান
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ · ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি শামীমের আহ্বান

স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি শামীমের আহ্বান

স্বচ্ছতা, সততা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নবীন কর্মকর্তারা সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের অংশ হিসেবে জেলা পরিষদের কার্যক্রম নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এদিন ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের ৪৮ জন কর্মকর্তা চট্টগ্রাম জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তাঁরা জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় অফিসে উপস্থিত হওয়ার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা প্রশাসনের কর্মকর্তাদের অনুসরণ করা উচিত। জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর তিনিও প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে আসার চেষ্টা করেন।

তিনি আরও বলেন, বিশেষ কারণ ছাড়া নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে আন্তরিকতা অত্যন্ত জরুরি। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

জেলা পরিষদের প্রশাসক বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। তাই নবীন কর্মকর্তাদেরও সব ধরনের অনিয়ম ও দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা মোকাবিলায় দক্ষতার সঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদ জেলার সার্বিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, শিক্ষা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। এসব কার্যক্রমে পরিকল্পনা, স্বচ্ছতা, জবাবদিহি ও কাজের মান নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, প্রতিটি প্রকল্প যথাযথভাবে পরিদর্শনের পাশাপাশি সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে সমন্বিতভাবে কাজ করলে উন্নত ও সমৃদ্ধ চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।

ব্রিফিংয়ে চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত জেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ও সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) মো. হেদায়েত উল্যাহ, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা) গোলাম মুস্তাফা মুন্না এবং সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোহাম্মদ জামশেদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০