মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। পরে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা...

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে যাবেন প্রধানমন্ত্রী। পরে নৌপথে বাগেরহাট জেলার বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

আজ দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এলাকা ঘুরে দেখবেন তিনি।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০