চট্টগ্রামের কর্ণফুলীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা মো. সালাউদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের রিজু চেয়ারম্যানের বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, ২০২৬ সালের ৫ মে সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।