মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

লেগুনার চাপায় প্রাণ গেল ৭ বছরের তাসফিয়ার, গাড়িসহ চালক আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী লেগুনার চাপায় প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী শিশু তাসফিয়া। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা

লেগুনার চাপায় প্রাণ গেল ৭ বছরের তাসফিয়ার, গাড়িসহ চালক আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হতে গিয়ে দ্রুতগামী লেগুনার চাপায় প্রাণ হারিয়েছে সাত বছর বয়সী শিশু তাসফিয়া। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তাসফিয়া সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকার সুন্দর পাড়া এলাকার আবু হানিফের মেয়ে। তার বাবা আবু হানিফ পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকার একটি মুদিদোকানে চাকরি করেন। এ সুবাদে পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাসায় থাকত শিশুটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মহাসড়ক পার হওয়ার সময় তাসফিয়া দ্রুতগতির একটি লেগুনার ধাক্কায় গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জঙ্গলখাইন ইউনিয়নের গ্রাম পুলিশ সৈয়দ নবী বলেন, সকাল ৯টার দিকে শিশুটি মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী লেগুনার চাপায় গুরুতর আহত হয়। পরে আমরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানেই তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তৃষ্ণা সরকার সেতু বলেন, সাত বছর বয়সী এক শিশুকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় কয়েকজন জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। শিশুটির মাথা, মুখ ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।

পটিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দূর্ঘটনায় ঘাতক লেগুনাটি ও চালককে আটক করা হয়েছে। নিহত শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

এদিকে, একটি শিশুর এমন মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে। মহাসড়ক পারাপারের সময় শিশু ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও সামনে এসেছে। দুর্ঘটনার পর লেগুনাটির চালক সাইদুল ইসলাম (২৮) এবং গাড়িটি আটক করা করেছে পটিয়া হাইওয়ে থানা পুলিশ।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০