মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

লংমার্চ করে সরকার ফেলার চেষ্টা চলছে: ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানের সরকারকে বিকশিত হওয়ার সুযোগ না দিয়ে সাত মাসের মধ্যেই লংমার্চের মাধ্যমে সরকার পতনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

লংমার্চ করে সরকার ফেলার চেষ্টা চলছে: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

তারেক রহমানের সরকারকে বিকশিত হওয়ার সুযোগ না দিয়ে সাত মাসের মধ্যেই লংমার্চের মাধ্যমে সরকার পতনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘কমল কুঁড়ি’ রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, এক থেকে দুই বছর পর তারেক রহমানের সরকার আরও বিকশিত হবে। সেই কারণেই এই সরকারকে কাজ করতে দিতে চায় না! ৭ মাসের মধ্যেই লংমার্চ করে সরকার ফেলে দিতে চায়। যে কারণে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, সেই কারণেই তারেক রহমানকে সরিয়ে দিতে চায়।

এ সময় ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ডাকসুর নির্বাচন সাজানো ছিল। সেটা নিয়ে চিন্তা না করে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০