মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

লোহাগাড়ায় টিলা ও ফসলি জমির টপসয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

লোহাগাড়ায় টিলা ও ফসলি জমির টপসয়েল কাটায় ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ বিন-আখন্দ।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনতি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একদল প্রভাবশালী ব্যক্তি এক্সক্যাভেটর দিয়ে টিলা কেটে সমতল করা এবং কৃষি জমির উর্বর টপসয়েল কেটে বিক্রি করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে চুনতি এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। সেখানে টিলা কাটা ও কৃষি জমির মারাত্মক ক্ষতি করার সত্যতা পাওয়ায় অভিযুক্ত মাহবুবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি শক্তিশালী এক্সক্যাভেটরও জব্দ করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজীদ বিন-আখন্দ জানান, কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে টপসয়েল কাটা ও টিলা নিধন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ ও কৃষি রক্ষা লোহাগাড়ায় উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি ব্যবসায়ী ও টিলা খেকোদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০