মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

লোহাগাড়ায় ভাড়া বাসায় সিলিং ফ্যানে ঝুলছিল কিশোরীর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লোহাগাড়ায় ভাড়া বাসায় সিলিং ফ্যানে ঝুলছিল কিশোরীর মরদেহ, দরজা ভেঙে উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাসিন্দা বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। তিনি মায়ের সাথে লোহাগাড়ার ওই ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহতের মা মাহমুদা আক্তার বিউটি জানান, সন্ধ্যায় মেয়ের সাথে নাশতা করার পর তিনি টেলিভিশন দেখছিলেন। কিছুক্ষণ পর মেয়ের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজার ছিদ্র দিয়ে তাঁকে সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর ধারণা, সাইমন নামের এক যুবকের সাথে সম্পর্কের জেরে অভিমান করে তাঁর মেয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০