মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মাদারীপুরে মানবপাচার মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

মাদারীপুরে মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার প্রধান আসামি মো. ইমরান খানকে (৩৫) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (১৮ অক্টোবর) র‍্যাব-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে নগরীর বাকলিয়া থানাধীন দারুল আমান আবাসিক এলাকার মিয়াখান রোড থেকে র‍্যাব-৭ (চট্টগ্রাম) ও র‍্যাব-৮ (বরিশাল)-এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ইমরান খান চট্টগ্রামের পটিয়া উপজেলার চাটরা গ্রামের মো. বাচা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা একটি মামলা রয়েছে।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০