মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মিরসরাইয়ে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা অন্য দুই আরোহী বন্ধু গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হ

মিরসরাইয়ে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা অন্য দুই আরোহী বন্ধু গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ওচমানপুর-জোরারগঞ্জ আঞ্চলিক সড়কের সাহেবপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব ওচমানপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবপুর এলাকার কাদেরুল ইসলামের ছেলে। আহত তরুণরা হলেন—একই এলাকার নাঈম হোসেন (২২) ও সাজ্জাদুল ইসলাম (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলযোগে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সাহেবপুর এলাকায় একটি পূজামণ্ডপ থেকে অটোরিকশা প্রধান সড়কে উঠলে মোটরসাইকেলটি সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা হাবিবকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চমেকে স্থানান্তর করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল থেকে দুটি দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০