চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে ডুবে মুজাহিদুল ইসলাম নাফিজ (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদার গ্রামে এ দুর্ঘটনা ঘটে
নাফিজ ওই গ্রামের গোল বক্স মুহুরী বাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল মোস্তফার ছোট ছেলে। তিনি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগংয়ের (ইউসিটিসি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নাফিজের স্বজন আব্দুর রহিম জানান, নাফিজের পরিবার চট্টগ্রাম শহরে বসবাস করে। দুই দিন আগে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুর ২টার দিকে পুকুরে গোসল করতে নামেন নাফিজ। সাঁতার না জানায় তিনি পানিতে ডুবে যান।
পরে দ্রুত তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।