মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রিয় চট্টগ্রাম

মিরসরাইয়ে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে দরজা ভেঙে ভেতরে ঢুকে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মালাম

মিরসরাইয়ে পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে দরজা ভেঙে ভেতরে ঢুকে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

 শুক্রবার (৯ অক্টোবর) আনুমানিক রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহর বসতবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাবেক পুলিশ কর্মকর্তা মতিন উল্লাহ জানান, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের বাইরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্য ও নারীদের হাত-মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এরপর ঘরে থাকা স্টীল আলমারি ভেঙে এবং নারীদের শরীর থেকে মোট ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার জোরপূর্বক খুলে নেয়। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, সিসি ক্যামেরার মনিটর ও ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার সপিইউ, বাটন ফোন ও নগদ ৪০ হাজার টাকাসহ সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকার সম্পদ লুট করে চম্পট দেয়।

ঘটনার খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন ও নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার সঙ্গীয় ফোর্সসহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জানান, রাত আড়াইটার দিকে ডাকাতির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযান শুরু করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মিরসরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০