চট্টগ্রামের মিরসরাইয়ে বিষধর সাপের কামড়ে মোহাম্মদ হাসান (৮) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলার হাইতকান্দি ইউনিয়নের জগদীশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাসান ওই গ্রামের নেসার ড্রাইভার বাড়ির লোকমান হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার সাথে বাড়ির পাশের জমিতে গিয়েছিল হাসান। সেখানে খেলার একপর্যায়ে তাকে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মো. ছালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









মন্তব্য
এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।