মূল লেখায় যান
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ · ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতীয়

মোহাম্মদপুরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদসহ দলটির আরও দুই নেতা।

মোহাম্মদপুরে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদসহ দলটির আরও দুই নেতা।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন। তাঁদের বয়স যথাক্রমে ৬৪ ও ৬৩ বছর। আবুল কালাম আজাদের বয়স ৬১ বছর।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই ভবনে অভিযান চালায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার তিনজনই আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁরা ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন। এ ছাড়া দলীয় কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনা করতে তাঁরা ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জুয়েল রানা আরও জানান, বর্তমানে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

এখনো কেউ মন্তব্য করেননি। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত লিখুন

০/২০০০